Kolkata News: বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে গুলি, বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিটি রোডে ব্যবসায়ীর গাড়িতে গুলি, বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী । রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার । বিহারের সমস্তিপুর থেকে ধৃত সাহিত অঙ্কিত-সহ ৩ জন ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে আসছে পুলিশ । ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি দিয়েছিল ধৃতরা, পুলিশ সূত্রে খবর ধৃতদের জেরা করে শ্যুটারদের খোঁজ চালাবে পুলিশ

বৃষ্টির মাঝে খাস কলকাতায় মর্মান্তিক মৃত্যু। দক্ষিণ কলকাতায় গল্পগ্রিনে গাছের ডাল চাপা পড়ে মারা গেলেন এক রিকশাচালক। দুর্ঘটনায় নিহত রিকশচালকের নাম অলক কয়াল। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। এই এলাকায় রিকশা চালাতেন। 

এদিন তাঁর কাজের মাঝেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি কৃষ্ণচূড়া গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময়েই আচমকা ওই গাছের বিশাল একটি ডাল ভেঙে পড়ে। সেই গাছের ডালে চাপা পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola