Thunderstorm Effect: প্রবল ঝড়বৃষ্টিতে গাইঘাটায় ভেঙে পড়ল বেশ কিছু বাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jun 2021 10:39 AM (IST)

গতকালও রাজ্যজুড়ে প্রবল ঝড়বৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা। জলেশ্বর, ইছাপুর এলাকায় বেশকিছু বাড়ি ভেঙে পড়েছে। কোথাও ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্থ হয়েছে ফসলেরও। অনেক বাড়ির চাল উড়ে যাওয়ায় অন্যত্র আশ্রয় নিতে হয়েছে মানুষজনকে।