Tiger Captured: ১৫ দিন আতঙ্ক ছড়ানোর পর এবার রায়দিঘিতে ধরা পড়ল বাঘ|Bangla News
ফের বন দফতরের খাঁচায় বাঘ ধরা পড়ল। বন দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে দিন ১৫ আগে বাঘের পায়ের ছাপ মেলে। আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপর বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন বন দফতরের কর্মীরা। রায়দিঘির দমকল ও ভুবনেশ্বরীতে দুটি খাঁচা পাতা হয়। গতকাল ভুবনেশ্বরীর চরায় পাতা খাঁচায় ধরা পড়ে বাঘ। বন দফতর সূত্রে খবর, এটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। চিকিত্সার পর তাকে সুন্দরবনের জঙ্গলে ছাড়া হবে।
Tags :
ABP Ananda Tiger ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Tiger Panic