21 July Preparation: ২১ জুলাই উপলক্ষে তৃণমূলের শহিদ দিবসের প্রস্তুতি তুঙ্গে, ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2022 11:30 AM (IST)

শুরু হয়ে গেছে ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। এসেছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মঞ্চের সামনে এখন থেকেই রয়েছে পুলিশ পাহারা।