TMC 21 July Preparation: দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ, সম্পূর্ণ মঞ্চ তৈরির কাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2022 09:09 AM (IST)

দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকালই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। ইতিমধ্যেই ধর্মতলায় শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ।