TMC:'অনুমোদন না পেলে আমার প্রার্থীরা নির্দল হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়াবে'হুঁশিয়ারি আব্দুল করিম চৌধুরীর
ফের বিদ্রোহী ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। 'পঞ্চায়েত ভোটের প্রার্থীতালিকা চূড়ান্ত করে তৃণমূল নেত্রীর কাছে পাঠাব, সবকটি নামে অনুমোদন দিতে হবে, না হলে নির্দল হিসেবেই আমার প্রার্থীরা পঞ্চায়েত ভোটে দাঁড়াবে, যাঁরা কাজ করবে তাঁদেরই প্রার্থী করব, ধান্দাবাজদের নয়' । মন্তব্য ইসলামপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Choudhury)।
'বিধায়ক হিসেবে তালিকা পাঠাতেই পারেন, সিদ্ধান্ত নেবে দল', প্রতিক্রিয়া উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের।
Tags :
Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Panchayatelection ABPAnanda BanglaNews Abdulkarimchoudhury