TMC: জাতীয় দলের তকমা হারানোর পর, আজ বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা

তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর, আজ বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভা। ওন্দা হাইস্কুল মাঠে
দুপুর ২টোয় সভা। তৃণমূল রাজ্যে ক্ষমতাসীন হয়েও গত লোকসভা ও বিধানসভা ভোটে বাঁকুড়ায় ভাল ফল করেনি। তবে এই জেলার জঙ্গলমহলের তালডাংরা, রাইপুর ও রানিবাঁধ, এই ৩টি বিধানসভা আসন দখলে রেখেছে। এবার তৃণমূলের লক্ষ্য পঞ্চায়েত নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধার করা। আজ যেখানে অভিষেক সভা করবেন, সেই ওন্দা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এবার জাতীয় দলের তকমাও হারিয়েছে তৃণমূল। ফলে আজ অভিষেক কী বার্তা দেন, সেদিকেই সবার নজর থাকবে।পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা অভিষেকের? (TMC)
তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর আজ প্রথম সভা অভিষেকের
বাঁকুড়ার ওন্দায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola