TMC Abhisekh Banerjee: 'পুরভোটের পর কোনও নির্দলকে দলে নেওয়া হয়নি', দাবি অভিষেকের
ABP Ananda | 11 May 2023 09:07 AM (IST)

পুরভোটের পর কোনও নির্দলকে দলে নেওয়া হয়নি। রবিবার মুর্শিদাবাদের বড়ঞায় একথা বলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, যে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন অভিষেক (Abhisekh Banerjee), সেই সভায় উপস্থিত ছিলেন কান্দি পুরসভার ন'নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর গুরুপ্রসাদ মুখোপাধ্যায়।