Abhishek Banerjee: 'কত ক্ষমতা, দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন', বললেন অভিষেক | ABP Ananda live

ABP Ananda  |  28 Feb 2025 08:27 AM (IST)
ABP News

ABP Ananda live:  'আমার কত ক্ষমতা, দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভাল হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে।' দলের আইনশৃঙ্খলা নিয়ে নেতা-কর্মীদের এমনই বার্তা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, আগে তিনিই শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে চিহ্নিত করেছিলেন, এবারও তিনিই বেইমানদের চিহ্নিত করবেন। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কাদের চিহ্নিত করেছেন? কারা নিজেদের ক্ষমতাশালী বলে মনে করছেন? সেই মুখপাত্র, বিধায়ক বা সাংসদ কে? এদিকে গদ্দার মন্তব্য় নিয়ে পাল্টা অভিষেককে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।


 


তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'পিকের আইপ্য়াক এটা নয়। একটা নতুন টিম। সবাই জানে, এদের সহযোগিতা করতে হবে।' আইপ্য়াক নিয়ে সুর বদল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।গতবছর ডিসেম্বরে, তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, কোনও সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে, গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। প্রয়োজনে ফোন ধরবেন না। যার ফলে প্রশ্ন উঠেছিল, তৃণমূল থেকে কি আইপ্য়াকের 'প্য়াক আপ' হয়ে গেল?বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে, সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। যা দেখে অনেকে বলছেন, তাহলে কি 'আইপ্য়াক' ইজ ব্য়াক?


২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্য়ে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্য়াকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, ২০২২ থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। সেবছর পুরভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়রা। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Abhishek Banerjee: 'কত ক্ষমতা, দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন', বললেন অভিষেক | ABP Ananda live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন