Pandabeswar News: বিজেপি নেত্রীর দোকান ঘরে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ABP Ananda Live
ABP Ananda | 17 Mar 2024 01:23 PM (IST)

West Bengal News: ভোটের দিন ঘোষণা হতেই রাজনৈতিক অশান্তি শুরু। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে (Pandabeswar) বিজেপি নেত্রীর দোকান ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। গতকাল রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বরের জামাই পাড়া এলাকায়। পাণ্ডবেশ্বর ১ নম্বর মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার সম্পাদক রিনা ঠাকুরের দাবি, ৬ মাস আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে দল ছাড়ার জন্য হুমকি দিচ্ছিলেন তৃণমূল নেতা, কর্মীরা। রাজি না হওয়ায়, গতকাল তাঁর দোকান ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, অগ্নিকাণ্ডের নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। ABP Ananda Live