TMC: DA আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন বিধায়ক আবদুল রহিম বক্সী
ABP Ananda | 04 Apr 2023 09:08 AM (IST)

যে চোখ দিয়ে কর্মচারীদের ভয় দেখাচ্ছেন, সেই চোখগুলো তুলে নেব। DA আন্দোলনকারীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন, মালদার তৃণমূল সভাপতি ও মালতিপুরের বিধায়ক আবদুল রহিম বক্সী। তৃণমূলের (TMC) গোটাটাই তো চুরি দুর্নীতিতে যুক্ত, কটাক্ষ বামেদের। তৃণমূলকে রাজ্য থেকে উপড়ে ফেলবে মানুষ। আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপিও (BJP)।