Saugata Roy: 'অনেক নবীন হেরেছে, কিন্তু আমি প্রবীণ হলেও জিতেছি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়
ABP Ananda | 22 Jun 2024 07:16 AM (IST)

শত্রুর মুখে ছাই দিয়ে জিতেছি। অনেক নবীন হেরেছে, কিন্তু আমি প্রবীণ হলেও জিতেছি। তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব ফের উসকে দিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়। কিন্তু প্রশ্ন উঠছে, একথা বলে কি দলেরই কাউকে নিশানা করলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ? সামনের লোকসভায় দারুণ ব্যাট করতে পারবেন, সেদিকে নিবিষ্ট হওয়া ভাল। বলছেন কুণাল ঘোষ।
টানা চতুর্থবারের জন্য় দমদম থেকে লোকসভায় যাওয়ার পর এখন সৌগত রায়ও খানিকটা তেমনই বলছেন। তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্ক নতুন কিছু নয়। ভোট রাজনীতিতে বয়স সীমা বেধে দেওয়ার পক্ষে বারবার সওয়াল করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।