TMC Agitation: প্রার্থীতালিকা নিয়ে 'অসন্তোষ', মালবাজারে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ | Bangla News

প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের (TMC) একাংশের। মালবাজারে (Malbazar) প্রার্থী-বিক্ষোভে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে স্লোগান। কোচবিহারেও (Cooch Behar) ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ। উত্তর ২৪ পরগনার খড়দাতেও বিক্ষোভ দলেরই একাংশের। বিটি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ। বাঁকুড়ায় ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ। পরোক্ষে দল ছাড়ারও হুমকি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola