TMC: আচমকাই ‘অন্তরালে’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক! ২দিন ধরে তৃণমূলের কোনও বৈঠকে নেই কুণাল ঘোষ!

পার্থ-অনুব্রত নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূলের অন্দরে নয়া জল্পনা। আচমকাই ‘অন্তরালে’ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক! ২দিন ধরে তৃণমূলের কোনও বৈঠকে নেই কুণাল ঘোষ! আপাতত দলীয় পদ ব্যবহার না করার সিদ্ধান্ত কুণালের, খবর সূত্র। ‘ব্যক্তি ও দলের মুখপাত্রের মধ্যে সংঘাত। পার্থ-অনুব্রত প্রসঙ্গে মনোভাব নিয়ে সংঘাত’, দাবি কুণাল ঘোষের ঘনিষ্ট মহল সূত্রে। দিনভর ফোন বন্ধ, মুখেও কুলুপ কুণাল ঘোষের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola