TMC and Governor: চিঠি নিয়ে সংঘাত

ABP Ananda  |  07 Apr 2023 09:01 PM (IST)
ABP News

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে যে কোনও আর্থিক খরচ সংক্রান্ত বিষয়ে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করল রাজভবন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন রাজ্য-রাজনীতি উত্তাল, তখন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক কার্যকলাপের ওপরে নজর রাখার সিদ্ধান্ত নিল রাজভবন। নির্দেশ দেওয়া হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। রাজভবন সূত্রের খবর, ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গেছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে কী কাজ হচ্ছে, তা রিপোর্ট আকারে, প্রতি সপ্তাহের শেষ কাজের দিনে, ইমেল করে রাজভবনকে জানাতে হবে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন বিধি তৈরি হয়েছিল যে, উপাচার্যরা কেবলমাত্র উচ্চশিক্ষা দফতর মারফৎ রাজভবনের সঙ্গে কথা বলতে পারবে। এদিন রাজভবনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, উপাচার্যরা যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আচার্যের সঙ্গে টেলিফোন অথবা ইমেল মারফৎ কথা বলতে পারবেন। রাজভবনের এই নির্দেশিকা দেখে উচ্চ শিক্ষা দফতর ক্ষুব্ধ। এই ব্যাপারে আইনজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে।


 


এবার আব্দুল লতিফকে (Abdul Latif) নিয়ে আশঙ্কা প্রকাশ অর্জুন সিংহের। দুর্গাপুরের নিহত কয়লা মাফিয়া রাজু ঝা-র (Raju Jha) বাড়িতে গিয়ে আশঙ্কা প্রকাশ। 'দ্রুত গ্রেফতার না হলে লতিফকেও সরিয়ে দেওয়া হতে পারে যাতে লিঙ্ক কেটে যায়' আশঙ্কা প্রকাশ অর্জুন সিংহের। পাশাপাশি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের মন্তব্য, পরিকল্পনা করে খুন, বড় মাথা আছে পিছনে। এদিন রাজু ঝা-র দুর্গাপুরের (Durgapur) বাড়িতে যান অর্জুন সিংহ। যেখানে গিয়ে রাজু ঝা-র পরিবারের পাশে থাকার আশ্বাসই দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয়েছিল কয়েকদিন আগেই। যে ঘটনার পর শোকপ্রকাশ করে নিহত কয়লা মাফিয়াকে নিজের ছোট ভাই বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। খুনের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। যদিও সাতদিন কেটে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। যার পরই অর্জুন সিংহের বক্তব্য, শক্তিগড়ে জাতীয় সড়কের ওপরে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তার পিছনে বড় মাথারা রয়েছে, এটা পরিষ্কার। তাই ঘটনার রহস্য ভেদ করতে কয়েকদিন সময় লাগবে বলেই মনে করেন তিনি। পুলিশের ওপর আস্থা রাখার বার্তাও দেন তিনি। 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC and Governor: চিঠি নিয়ে সংঘাত

TRENDING VIDEOS

বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের2 Hour ago

"বাড়ির সামনে অবৈধ কাঠামো তৈরি করে রেখেছেন...", অভিষেককে নিশানা Agnimitra Paul-র2 Hour ago

চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য2 Hour ago

বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী3 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন