Pawan Singh: পবন সিংহকে প্রার্থী করতেই বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে আক্রমণ তৃণমূলের

West Bengal News: আসানসোলে ভোজপুরী শিল্পী পবন সিংহকে (Pawan Singh) প্রার্থী করতেই বিজেপিকে বাঙালি বিদ্বেষী বলে আক্রমণ তৃণমূলের। 'পবন সিংহকে প্রার্থী করায় বাঙালি মহিলাদের প্রতি বিজেপির অসংবেদনশীলতা ফের প্রমাণিত'। 'যে ভাবে পবন বাঙালি মহিলাদের অসম্মান করে গান বা ছবির নাম দেয় তা অত্যন্ত কুরুচিকর'। 'প্রথম তালিকাই বাংলায়। বিজেপির কফিনে শেষ পেরেক পুঁতে দিল'। 'এই প্রার্থীতালিকাতেই বাঙালি ও বাঙালি মহিলাদের প্রতি বিজেপির প্রকৃত মনোভাব প্রকাশ পেয়েছে'। 'এবার বাংলা সিদ্ধান্ত নিক'। পবন সিংহর মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে আক্রমণ মন্ত্রী বাবুল সুপ্রিয়র। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola