TMC-BJP : অভিষেকের সভার আগে বিস্ফোরণ, শুভেন্দুর সভার আগে মঞ্চে হামলা। Bangla News

ABP Ananda  |  03 Dec 2022 02:50 PM (IST)
ABP News

শনিবার রাজ্য রাজনীতির মেগা ডুয়েল। সম্মুখ সমরে অভিষেক বন্দ্যোপাধ্যায়-শুভেন্দু অধিকারী। কাঁথিতে অভিষেকের সভার আগে ভূপতিনগরে বোমা বিস্ফোরণ। আহত তৃণমূলের বুথ সভাপতি-সহ দলের ৩ কর্মী। গতকাল রাত ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নাড়ুয়া বিরলা গ্রাম। আহত হন তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জন। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, অভিযোগ বিজেপির। এখনও পর্যন্ত তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থলে পৌঁছেছে ভূপতিনগর থানার পুলিশ। 


ডায়মন্ডহারবারের লাইট হাউস ময়দানে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ! জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তৃণমূল! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও ট্যুইট করে অভিযোগ করেন, হাইকোর্ট তাঁর সভায় অনুমতি দেওয়া পরও, তা বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী! 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC-BJP : অভিষেকের সভার আগে বিস্ফোরণ, শুভেন্দুর সভার আগে মঞ্চে হামলা। Bangla News

TRENDING VIDEOS

Sundarban Tiger Sighting | সুন্দরবনের পিরখালি জঙ্গলে বাঘের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি | ABP Ananda27 Minutes ago

Sheikh Hasina News | "বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা", জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখপাত্র29 Minutes ago

Kunal Ghosh on SIR | "যা তদন্ত করার করুন, ভোটটা দিতে দিন", কোন প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ? #abpananda2 Hour ago

CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন