TMC-BJP Clash: TMC-BJP সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের পানিশালা, এলাকায় বোমাবাজি, উদ্ধার তাজা বোমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jul 2021 11:27 AM (IST)

তৃণমূল (TMC), বিজেপি (BJP) সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহারের পানিশালা এলাকায়। এলাকায় বোমাবাজি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তাদের দলীয় কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। ভাঙচুর চালানো হয়। আজ সকালে এই নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মীরা। দু'পক্ষের পাঁচ-ছয় জন আহত হন। তৃণমূলের পাল্টা দাবি, নিজেরা গন্ডোগোল পাকিয়ে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি। প্রতিবাদ করায় সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ।