TMC & BJP Clash: তৃণমূল-বিজেপি সংঘর্ষে কুলতলিতে রক্তারক্তিকাণ্ড
তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষে রক্তারক্তিকাণ্ড কুলতলিতে। জখম হয়েছেন দুই দলের মোট ৫ জন। প্রধানমন্ত্রীর (Prime minister Narendra Modi) মন কি বাত (Maan ki baat) শোনার অনুষ্ঠান আয়োজনের সময় তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল।