WB Election 2021: উত্তরপাড়ায় দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2021 10:59 PM (IST)

উত্তরপাড়ায় দেওয়াল লিখন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ঘটনায় বিদায়ী তৃণমূল কাউন্সিলারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। প্রতিবাদে উত্তরপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস।