Suvendu Adhikari: শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের তৃণমূল-বিজেপি মুখোমুখি | Bangla News

শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের তৃণমূল-বিজেপি মুখোমুখি। স্মরণসভার মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীকে নিশানা কুণাল ঘোষের। 'নন্দীগ্রামের আন্দোলনকারীরা কেউ বিজেপির সঙ্গে নেই। সিপিএম যেমন আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসাত... এখন শুভেন্দু কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আন্দোলনকারীদের ফাঁসাচ্ছে।' অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। ভাঙাবেড়া ব্রিজের ২০০ মিটার দূরে শহিদ মিনারে আজই আলাদা স্মরণসভা শুভেন্দুর। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারেই স্মরণসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola