TMC & BJP: বীরভূমে রাম নবমীর মিছিলে মিশে গেল তৃণমূল ও বিজেপি
ABP Ananda | 30 Mar 2023 07:20 PM (IST)

অনুব্রতহীন বীরভূমে রাম নবমীর মিছিলে মিশে গেল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। বিজেপি দুবরাজপুর, বোলপুরে বিজেপি নেতাদের পাশে পা মেলাতে দেখা গেল তৃণমূল নেতাদের। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার পাশে পা মেলালেন তৃণমূল পরিচালিত পুরপ্রধান পীযূষ পাণ্ডে। তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষের সঙ্গে পা মেলালেন বিজেপির জেলা কমিটির সদস্য দিলীপ ঘোষ-সহ গেরুয়া শিবিরের নেতা, কর্মীরা।
ইসলামপুরেও রামনবমী উপলক্ষ্যে ক্যাম্প তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, বিধায়ক আবদুল করিম চৌধুরীর। গোষ্ঠীদ্বন্দ্ব সরিয়ে শুভেচ্ছা বিনিময়।