TMC: 'বিজেপি নেতা মানুষকে উত্তেজিত করছিলেন', উপনির্বাচনে অশান্তি নিয়ে মন্তব্য তৃণমূল নেতার
abp ananda | 21 Aug 2022 01:54 PM (IST)

বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন ঘিরে দফায় দফায় উত্তেজনা। বহিরাগত জমায়েত ও ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল-বিজেপির। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "গতকাল রাত থেকে স্বপন মজুমদার বিজেপি নেতা মানুষকে উত্তেজিত করছিলেন। বিজেপির কর্মীদের বুথে ঢুকে দিয়েছিলেন। বুথের মানুষরাই রুখে দিয়েছেন ওঁকে।"