TMC-BJP : আগামীকাল শুভেন্দুর গড়ে অভিষেক, অভিষেকের গড়ে শুভেন্দুর সভা। Bangla News

আগামীকাল শুভেন্দুর গড়ে অভিষেক, অভিষেকের গড়ে শুভেন্দু । শনিবার কাঁথিতে, শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে অভিষেকের সভা। আগামীকাল শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি আদালতের। শুভেন্দুর ডায়মন্ডহারবারের সভায় অনুমতি বিচারপতি রাজশেখর মান্থার। ডায়মন্ডহারবারের লাইট হাউস মাঠের সভায় অনুমতি আদালতের। শব্দবিধি মেনে করতে হবে সভা, নির্দেশ আদালতের। সাধারণ মানুষের অসুবিধা করা যাবে না, নির্দেশে জানালেন বিচারপতি। পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ  ইতিমধ্যেই অনুমতি দিয়েছে, আদালতে জানালেন মামলাকারীর আইনজীবী। সভার অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব।কাঁথির সভা ঠেকাতে পরিবারকে হেনস্থার পরিকল্পনার অভিযোগে আদালতে যান বিরোধী দলনেতা। তৃণমূলের সভায় গতকালই ছাড়পত্র দেন বিচারপতি রাজশেখর মান্থা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola