TMC: দলেরই নেত্রীকেই কুপ্রস্তাব!, অপসারিত তৃণমূলের ব্লক সভাপতি
ABP Ananda | 10 May 2023 09:51 AM (IST)

জলপাইগুড়ির মালে দলেরই নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অপসারিত হলেন তৃণমূলের (TMC) ব্লক সভাপতি। ওই নেতার বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃ্ত্ব। অভিযোগের নেপথ্যে বিরোধীদের ইন্ধন রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাসকদলের জেলা সভানেত্রী। অন্যায়ের প্রতিবাদে আদিবাসীরা একজোট হয়েছেন, এর মধ্যে রাজনীতি নেই, পাল্টা দাবি করেছে বিজেপি (BJP)।