TMC Chaos: সমাবেশে আসার পথে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের অশান্তি, প্রতিবাদে অবরোধ নিত্যযাত্রীদের

মেয়ো রোডের সমাবেশে আসার পথে, উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ট্রেনযাত্রীদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের বচসা, হাতাহাতি। প্রতিবাদে রেললাইন অবরোধ করেন নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, কলকাতায় আসার পথে, তৃণমূল সমর্থকরা ট্রেনের কামরার দরজা বন্ধ করে দেওয়ায়. শ্যামনগর স্টেশনে ট্রেনে উঠতে পারেননি। এই নিয়ে দু’ পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। প্রতিবাদে মিনিট কুড়ি রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। এই ঘটনায় কয়েকজন টিএমসিপি সমর্থককে আটক করেছে আরপিএফ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola