TMC Delhi Chalo:এবার উত্তরপ্রদেশে বাস থামানোর অভিযোগে সরব তৃণমূল। ABP Ananda Live
ABP Ananda | 01 Oct 2023 10:12 PM (IST)

বিশেষ ট্রেন, বিমান বাতিলের পর এবার উত্তরপ্রদেশে বাস থামানোর অভিযোগে সরব তৃণমূল। সোশাল সাইটে একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ঢোকার সময় সেরাজ্যের পুলিশ একটি অজ্ঞাত বাইক নিয়ে তৃণমূলের দিল্লিগামী বাস থামায়। এই বাধা অবশ্যই সন্দেহ জাগাচ্ছে। তবে, এটি পুরোপুরি অপ্রত্যাশিতও ছিল না। সর্বোপরি, বিজেপি কি স্পেশাল ট্রেন বাতিল করে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেনি? তারা যেন ভুলে না যায়, আমরা মাথা নত করব না এবং লক্ষ্যে অবিচল থাকব।