Ondal News: সিপিএমের বন্ধ পার্টি অফিস খোলালেন তৃণমূলের জেলা সভাপতি! ABP Ananda Live
সিপিএমের বন্ধ পার্টি অফিস খোলালেন তৃণমূলের জেলা সভাপতি! পঞ্চায়েত ভোটে হিংসার পর থেকেই বন্ধ অন্ডালের সিপিএমের পার্টি অফিস। নিজে দাঁড়িয়ে থেকে সিপিএমের পার্টি অফিস খোলালেন তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূল জেলা সভাপতির সঙ্গে হাজির প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। তৃণমূলের বিরুদ্ধে ভোটের সময় সিপিএমের পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগ। তৃণমূল জেলা সভাপতির উপস্থিতিতে খুলল কাজোরা মোড়ে সিপিএমের পার্টি অফিস।