TMC Election: TMC-র সাংগঠনিক নির্বাচনে উপস্থিত মেঘালয়, ত্রিপুরা, গোয়ার প্রতিনিধিরা | Bangla News

আজ নেতাজি ইন্ডোরে (Netaji Indoor) তৃণমূল কংগ্রেসের (TMC) সাংগঠনিক নির্বাচন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা মনোনয়ন জমা দেওয়ার সময়, যা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এরপর স্ক্রুটিনি হওয়ার কথা। মনে করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও মনোনয়ন জমা পড়বে না। নির্বাচন কমিশনের নিয়মবিধি মেনেই হচ্ছে প্রক্রিয়া। বিশিষ্টজনেরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। তাঁরা অবজার্ভার হিসেবে থাকবেন। পাশাপাশি, মেঘালয়, ত্রিপুরা, গোয়া থেকেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এসেছেন। নির্বাচন প্রক্রিয়া দেখার জন্য বিজেপি বাদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola