Sheikh Shahjahan Expelled: '৬ বছরের জন্য শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল',জানালেন ডেরেক ও ব্রায়েন
ABP Ananda | 29 Feb 2024 04:50 PM (IST)

West Bengal News: চাপের মুখে অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান (Seikh Sahajahan)। গ্রেফতারির পর তৃণমূল থেকে বহিষ্কৃত শেখ শাহজাহান! ৬ বছরের জন্য শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হল শেখ শাহজাহানকে। বছরের পর বছর অত্যাচারের পাহাড়, এতদিনে হুঁশ ফিরল দলের! ৫৫দিন পর অবশেষে সন্দেশখালিকাণ্ডের তদন্তে সিআইডি! ১০ দিনের পুলিশ হেফাজতে সন্দেশখালির বাহুবলী শাসক নেতা। ইডির ওপর হামলার ৫৬ দিনের মাথায় জালে শেখ শাহজাহান। মিনাখাঁ থেকে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। সন্দেশখালিতে মাত্র ৩০ কিমি দূরে মিনাখাঁতেই এতদিন লুকিয়ে? সন্দেশখালির এত কাছে থাকলে গ্রেফতারিতে কেন ৫৬ দিন? কেন গ্রেফতারে ৫৫দিন? আইনি বাধার যুক্তি এডিজি দক্ষিণবঙ্গের। এপ্রসঙ্গে সাংবাদিক বৈঠক করে কী বললেন সুকান্ত মজুমদার? ABP Ananda Live