TMC goons threat: 'যা দিচ্ছি, তাই নিয়ে কারখানা ছেড়ে দে', ব্যবসায়ীকে হুমকি

ABP Ananda  |  25 May 2023 11:59 AM (IST)
ABP News

'যা দিচ্ছি, তাই নিয়ে কারখানা ছেড়ে দে', খোদ মন্ত্রীর অফিসে ডেকে পাঠিয়ে ব্যবসায়ীকে হুমকি, তাও আবার পুলিশের সামনে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাওড়ার কদমতলায়। শিবপুরের কামারডাঙায় পারিবারিক জমিতে অভিযোগকারী  মানস রায়ের কারখানা ঘিরে গন্ডগোল। জমি সংক্রান্ত শরিকি বিবাদের জেরে ওই ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয় ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির অফিসে। অফিসে একজনকে মন্ত্রী সাজিয়ে কম দামে কারখানার স্বত্ব ছেড়ে দিতে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ব্যবসায়ীর। রাজি না হওয়ায় কারখানা সিল করে দেওয়া হয় বলে ব্যবসায়ীর অভিযোগ। মুখ্যমন্ত্রীকে মেল করে অভিযোগ জানানোর পর, গতকাল পুলিশ দিয়ে সিল খুলে দেয়। প্রতিক্রিয়া জানতে গেলে এবিপি আনন্দর ক্যামেরা দেখে দৌড় লাগান অভিযুক্ত তৃণমূল নেতা রবীন রায়। সমবায়মন্ত্রী অরূপ রায়ের সাফাই,দল এ ধরনের ঘটনা সমর্থন করে না। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC goons threat: 'যা দিচ্ছি, তাই নিয়ে কারখানা ছেড়ে দে', ব্যবসায়ীকে হুমকি

TRENDING VIDEOS

'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া2 Minutes ago

আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?5 Minutes ago

কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ13 Minutes ago

সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?16 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন