TMC: অনুব্রতহীন বীরভূমে ফের প্রকাশ্য়ে তৃণমূলের ঘরোয়া কোন্দল
পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতহীন বীরভূমে ফের প্রকাশ্য়ে এল তৃণমূলের (TMC) ঘরোয়া কোন্দল। বোলপুরের রূপপুরে তৃণমূলের প্রাক্তন প্রধান ও স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের মধ্যে মারামারি। একজনের মাথা ফেটে যায়। দলীয় নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের প্রাক্তন প্রধান। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।