Kharagpur TMC : সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে খড়গপুরে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব !
খড়গপুর পুরসভায় বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুব তৃণমূলের টাউন সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাল পুর কর্তৃপক্ষ। পাল্টা পুর চেয়ারপার্সনকে নিশানা করেছেন অিযুক্ত যুব তৃণমূল নেতা। গোষ্ঠীকোন্দল সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি।