TMC News: গীতাঞ্জলি স্টেডিয়ামেই জন গর্জন সভার প্রস্তুতি শিবিরে ধুন্ধুমার | ABP Ananda LIVE
ABP Ananda | 06 Mar 2024 10:08 PM (IST)

West Bnegal: ব্রিগেড সমাবেশের(Brigade Rally) আগেই তৃণমূল (TMC)বনাম তৃণমূলের সংঘাত! ২ তৃণমূল কাউন্সিলরের 'সংঘাত', কসবায় অবরোধ, বিক্ষোভ। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ। অভিষেক (Abhishek Banerjee) আসার আগেই ২ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের 'হাতাহাতি'। গীতাঞ্জলি স্টেডিয়ামেই জন গর্জন সভার প্রস্তুতি শিবিরে ধুন্ধুমার। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বনাম লিপিকা মান্নার ঘনিষ্ঠদের 'সংঘর্ষ'। সুশান্ত ঘোষের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ লিপিকা মান্নার। পাল্টা বহিরাগত গুন্ডাদের নিয়ে অশান্তি তৈরির অভিযোগ সুশান্ত ঘোষের । ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ।