TMC Inner Clash: খড়গপুরে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

খড়গপুরে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল (TMC) পরিচালিত খড়গপুর পুরসভার চেয়ারম্য়ানের সঙ্গে খড়গপুর শহরের যুব তৃণমূলের সভাপতির বিবাদ। পুরসভার অস্থায়ী কর্মী, যুব তৃণমূল নেতা সোনু সিংহকেকে ঘাড় ধরে পুরসভা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পুরপ্রধান কল্য়াণী ঘোষের বিরুদ্ধে। এরপরই পুরসভার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন যুব তৃণমূল নেতার অনুগামীরা। ঘটনা ঘিরে গতকাল বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর। পুরপ্রধানকে ক্ষমা চাইতে হবে, এই দাবিও তোলেন কর্মীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর প্রধান।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola