Murshidabad TMC : মুর্শিদাবাদ তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব, বহরমপুরে দলের সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন আবু তাহের খান

মুর্শিদাবাদ তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব। নতুন জেলা কমিটি ঘোষণা করতে গিয়ে প্রকাশ্যে জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় ও চেয়ারম্যান আবু তাহেরের বিরোধ। বহরমপুরে দলের সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন আবু তাহের খান। তাঁর অভিযোগ, তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা না করেই তালিকা তৈরি করা হয়েছে। জেলা সভাপতির পাল্টা জবাব, রাজ্য কমিটির অনুমতি নিয়েই তালিকা তৈরি হয়েছে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola