TMC Inner Clash: এলাকা দখলকে কেন্দ্র করে শোভাবাজারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ABP Ananda Live

 Sobhabazar: এলাকা দখলকে কেন্দ্র করে শোভাবাজারে ( Sobhabazar) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash)। ১৮ নম্বর ওয়ার্ড অফিসের সামনেই হাতাহাতি শশী পাঁজা (Sashi Panja) ও স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকারের (sunanda sarkar) অনুগামীদের কাউন্সিলর নিজে বিধায়ক অনুগামীদের দিকে তেড়ে যান বলে অভিযোগ। বিধায়ক অনুগামীদের অভিযোগ, তাঁদের বাড়ি সংস্কার হওয়ায়, লক্ষাধিক টাকা তোলা দাবি করেন কাউন্সিলরের অনুগামীরা। রাজি না হওয়ায় বিধায়ক অনুগামীদের মারধর করা হয়। পাল্টা বিধায়কের লোকজনের বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ তুলেছেন কাউন্সিলর অনুগামীরা। গন্ডগোল থামাতে রাতে এলাকায় যায় বড়তলা থানার পুলিশ। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola