TMC Inner Tussle: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত আমডাঙা। ABP Ananda Live

West Bengal News: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার আমডাঙা। একে অপরের বিরুদ্ধে বাঁশ-লাঠি-লোহার রড নিয়ে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই। বৃহস্পতিবারের সংঘর্ষের জেরে শুক্রবার সকালে এক তৃণমূল কর্মীকে মারধর করারও অভিযোগ উঠল। 

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার আমডাঙা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রক্ত ঝরল আমডাঙার বোদাই গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বৃহস্পতিবারের সংঘর্ষের রেশে.... শুক্রবারও উত্তপ্ত হল আমডাঙার এই এলাকা। এদিন সকালে ফের শাসক দলের এক গোষ্ঠীর বিরুদ্ধে অপর গোষ্ঠীর এক অনুগামীর ওপর হামলার অভিযোগ উঠল। বোদাই গ্রাম পঞ্চায়েতের সদস্য় রাকিবুল ইসলাম ও স্থানীয় তৃণমূল নেতা তোয়েব আলির অনুগামীদের মধ্য়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের।এলাকা দখল ঘিরে বৃহস্পতিবার সেই দ্বন্দ্ব সংঘর্ষে গড়ায়।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola