North Dinajpur: পঞ্চায়েত ভোটের আগে আরও প্রকট হল উত্তর দিনাজপুরের তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব | ABP Ananda LIVE
পঞ্চায়েত ভোটের আগে আরও প্রকট হল উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লক তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। এক সিভিক ভলান্টিয়ারকে খুনের অভিযোগে ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনকে গ্রেফতারের দাবিতে মিছিল করলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামীরা। অন্যদিকে, জাকির হোসেনের পাশে দাঁড়িয়েছেন জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল। ঘটনায় তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি।