TMC: কেন নির্দল প্রার্থীদের প্রতীক বিলি করা হচ্ছে? বিক্ষোভ তৃণমূলের অন্দরে

এবার পূর্ব বর্ধমানের রায়নায় বেনজির বিক্ষোভ তৃণমূলের (TMC) অন্দরে। তৃণমূলের ঘোষিত প্রার্থীরা কেন প্রতীক পাচ্ছেন না ? কেন নির্দল প্রার্থীদের প্রতীক বিলি করা হচ্ছে? বিধায়ক শম্পা ধাড়ার বিরুদ্ধে অভিযোগ ব্লক সভাপতির। ঘোষিত দলীয় প্রার্থীদের বঞ্চিত করে 'গোঁজ' প্রার্থীদের তৃণমূলের প্রতীক দেওয়ার অভিযোগ। রাজ্য থেকে ঠিক করা প্রার্থীরা প্রতীক না পেলে ব্লকের সমস্ত তৃণমূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন বলে হুঁশিয়ারি। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল তৃণমূলেরই বুথ,অঞ্চল ও ব্লক কমিটির নেতৃত্ব। রায়নার বিধায়ক শম্পা ধাড়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola