TMC-ISF: সন্ধেয় তৃণমূলে গিয়ে রাতে ISF এ ফিরে এলেন ISF-এর পঞ্চায়েত সদস্য়, ভোটের আগে 'ভোলবদল'
ABP Ananda | 29 Apr 2024 08:28 AM (IST)

এই তৃণমূল তো এই ISF। সন্ধেয় তৃণমূলে গিয়ে রাতে ISF এ ফিরে এলেন ISF-এর পঞ্চায়েত সদস্য়। ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে গিয়েছিল বলে দাবি ISF এর। যদিও একটি ফোনালাপের অডিও প্রকাশ করে, তৃণমূলের দাবি - নেপথ্যে পারিবারিক কারণ। বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।