Islampur: তৃণমূল নেতাকে ষড়যন্ত্র করেই খুন, অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তৃণমূল নেতার পরিবারের

ABP Ananda LIVE: ইসলামপুরে তৃণমূল নেতা খুনের নেপথ্যে কি রাজনৈতিক কারণ? নাকি ঠিকাদারি নিয়ে গোলমাল? ধাবার সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েও এখনও কিনারা করতে পারেনি পুলিশ। ষড়যন্ত্র করেই খুন, অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে নিহত তৃণমূল নেতার পরিবার। 

ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাকে খড়গপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৩। খবর সম্প্রচারের পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতদের ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ধৃতদের বিরুদ্ধে মারধর, হামলা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা পুলিশের। 

এবার পর্ণশ্রী কো-অপারেটিভের জমি দখলের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 'কো-অপারেটিভের কমিউনিটি হলও দখল করে নিয়েছেন শাসক নেত্রী', অভিযোগ তুলে বিক্ষোভে পর্ণশ্রী কো-অপারেটিভের বাসিন্দারা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola