TMC: বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় নিরাপত্তা রক্ষীর চাকরি বিক্রির অভিযোগ
ABP Ananda | 11 Apr 2023 07:49 AM (IST)

কাঁকসার বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থায় নিরাপত্তা রক্ষীর চাকরি বিক্রির অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন দলেরই একাংশ। সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, কাঁকসা থানায় জমা পড়ল গণস্বাক্ষর করা অভিযোগপত্র। পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল (TMC) প্রধান। পঞ্চায়েত ভোটে জবাব দেবে মানুষ, খোঁচা বিজেপির (BJP)।