SSC: 'এটা ওঁর রাজনীতি কথাবার্তা, উনি তো গতকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, অভিজিতকে নিশানা কল্যাণের

ABP Ananda  |  04 Apr 2025 05:59 PM (IST)
ABP News

ABP Ananda Live: 'এটা তো ওঁর রাজনীতি কথাবার্তা। কাজের কোনও সমাধান সূত্র আছে নাকি? উনি তো গতকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। এইসব কথাবার্তা রাজনীতির কলহের জন্য বলছেন। আইন অনুযায়ী পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্ট যা বলেছেন সেই রাস্তাতেই সমাধান আছে'। বললেন কল্যাণ।


 


'বঞ্চিত এবং যোগ্যদের পাশে সর্বতোভাবে থাকব', চাকরি বাতিল ইস্যুতে বার্তা শিক্ষামন্ত্রীর


 


SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। রাতারাতি চাকরি খুইয়ে কার্যত দিশেহারা যোগ্যরা। কীভাবে সংসার চলবে, সেই চিন্তা রাতের ঘুম উড়েছে হাজার হাজার চাকরিহারার। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা, "মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব।" শুধু তা-ই নয়, সমস্ত শিক্ষকের উদ্দেশে তাঁর বার্তা, "ভরসা রাখুন।" 


শিক্ষামন্ত্রী বলেন, "আজ তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠকে করেছে। ফলে, যা মূল কথা লিগ্যাল বা টেকনিক্যাল ক্ল্যারিফিকেশন তো ওরাই দেবে। আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে, মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। দুই, এই যে আপনারা যেটা বলছেন Tainted বা Untainted...বা একদলের বেতন ফেরত দেওয়া হবে, আর একদলের বেতন ফেরত দেওয়া হবে না...এই কথাগুলো তো আমার কথা নয়। এগুলো প্রধান বিচারপতির রায়ে বেশ কয়েকটি পাতায় আছে। ২৮ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে। তাহলে যে রায় বলছে যে, Tainted এবং Untainted...সেটা তো এসএসসি-র দেওয়া তথ্য বা পরিসংখ্যানের ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলচেন যে, যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়। হয়তো কোর্ট তাতে সন্তুষ্ট হতে পারছে না। কিন্তু যোগ্য-অযোগ্যর একটা ভাগাভাগি আমরা নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি। যাঁরা যোগ্য এবং বঞ্চিত, তাঁদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। সমস্ত শিক্ষককে বলব, ভরসা রাখুন।" 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • SSC: 'এটা ওঁর রাজনীতি কথাবার্তা, উনি তো গতকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, অভিজিতকে নিশানা কল্যাণের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন