Coochbehar News: কোচবিহারের পানিশালায় আক্রান্ত যুব তৃণমূল নেতা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2023 10:24 PM (IST)

কোচবিহারের পানিশালায় আক্রান্ত যুব তৃণমূল নেতা। ভরা বাজারে কোপানোর অভিযোগ। আর এই ঘটনায় প্রকাশ্যে চলে এসেছে শাসকদলের অন্দরের বিরোধ। হামলার জন্য দল ও সংগঠনেরই দুই নেতাকে কাঠগড়ায় তুলেছেন আক্রান্ত ব্য়ক্তি। একজন অভিযোগ উড়িয়ে দিলেও আরেকজনের প্রতিক্রিয়া মেলেনি।