TMC Leader Murdered : শীতলকুচিতে হাড়হিম হত্য়াকাণ্ড ! তৃণমূল নেত্রী ও তাঁর পরিবারকে কুপিয়ে খুন

ABP Ananda  |  07 Apr 2023 09:48 AM (IST)
ABP News

কোচবিহারের শীতলকুচিতে হাড়হিমকরা হত্য়াকাণ্ড। তৃণমূলের পঞ্চায়েত সদস্য়, তাঁর স্বামী ও এক মেয়েকে বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছে দম্পতির আরেক মেয়ে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে, শীতলকুচির হাসপাতাল পাড়ায়, শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য়, নীলিমা বর্মনের বাড়িতে হামলা চালায় একদল দুষকৃতী। পঞ্চায়েত সদস্য়া, তাঁর স্বামী, বিমল কুমার বর্মন ও দুই মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। এই বিমল কুমার বর্মনও তৃণমূলের স্থানীয় নেতা। শীতলকুচির তৃণমূলের SC সেলের সভাপতি ছিলেন তিনি। এদিকে, হামলার ঘটনায় চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দুষ্কৃতীদের একজনকে ধরেও ফেলে তারা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এদিকে, হাসপাতালে নিয়ে গেলে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য়া, তাঁর স্বামী ও বড় মেয়ে রুণা বর্মণকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দম্পতির আরেক মেয়ে। রাজনৈতিক কারণে হামলা, নাকি নেপথ্য়ে ব্য়ক্তিগত শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় সবমিলিয়ে এখনও পর্যন্ত ৩ জন আটক হয়েছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • TMC Leader Murdered : শীতলকুচিতে হাড়হিম হত্য়াকাণ্ড ! তৃণমূল নেত্রী ও তাঁর পরিবারকে কুপিয়ে খুন

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি13 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম13 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন13 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি14 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন