Anubrata Mondal : ২০১৫ সালে রকেট গতিতে বৃদ্ধি অনুব্রত ও তাঁর পরিবারের আয়ের, দাবি সিবিআই সূত্রে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2022 12:12 PM (IST)

‘বীরভূম তৃণমূলের সভাপতির বিপুল সম্পত্তি, নামে-বেনামে বীরভূম ও কলকাতায় বিপুল সম্পত্তি কেনা হয়েছে’ খবর সিবিআই সূত্রে। ‘২০১৫ সালে অনুব্রত ও তাঁর পরিবারের আয় রকেট গতিতে বৃদ্ধি পেয়েছে’ । ‘চালকল, স্টোন ক্রাশার, জমি, হোটেল, বাড়ি সহ একাধিক সম্পত্তি কেনা হয়েছে’ । ‘২০১৫-২০১৮ সালের মধ্যে গরুপাচারের টাকার কমিশনে কেনা হয়েছে বিপুল সম্পত্তি’ । গরুপাচার মামলায় আদালতে রিপোর্ট সিবিআইয়ের । ‘সিবিআই-স্ক্যানারে ১৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ ৮টি ব্যাঙ্কে চিঠি পাঠিয়েছে সিবিআই: সূত্র