Santanu Banerjee: নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর অগাধ সম্পত্তির হদিশ। ABP Ananda Live

নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতার শান্তনুর অগাধ সম্পত্তি! বলাগড়, চন্দননগর, চুঁচুঁড়া-হুগলি জুড়ে 'রাজা' শান্তনুর সাম্রাজ্য। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের একের পর এক সম্পত্তির হদিশ। বিলাসবহুল বাড়ি থেকে রিসর্ট, ধাবা, গেস্ট হাউস, হুক্কা বারের হদিশ! মোবাইল দোকানের কর্মী থেকে রকেট গতিতে যুব তৃণমূল নেতার উত্থান
কীভাবে মাত্র কয়েক বছরেই বলাগড়ের 'বেতাজ বাদশা' হয়ে উঠলেন শান্তনু? চন্দননগরেও ধৃত যুব তৃণমূল নেতা  শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিশাল ফ্ল্যাট! ধৃত তৃণমূল নেতার শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ২০টি সম্পত্তির হদিশ। বলাগড়ে ক্যামেরা মোড়া শান্তনুর বিলাসবহুল বাড়ি, গ্যারাজে জোড়া গাড়ি । জিরাটের আসাম রোডে শান্তনুর বিলাসবহুল ধাবায় লাউঞ্জ, হুক্কা বার!। ধাবার উল্টোদিকে 'ইচ্ছেডানা' গেস্ট হাউস, এর মালিকও শান্তনু, দাবি স্থানীয়দের। বলাগড়ে বিলাসবহুল রিসর্টের সন্ধান, যার মালিকও শান্তনু বন্দ্যোপাধ্যায়
স্কুলে চাকরি বিক্রির টাকাতেই কি একের পর সম্পত্তির মালিক শান্তনু?

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola