North 24 Parganas : নৈহাটির শিবদাসপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ | Bangla News

নৈহাটির (Naihati) শিবদাসপুরে তৃণমূল (TMC) নেতাকে লক্ষ্য করে গুলি (Firing) চালানোর অভিযোগ, ছোড়া হল বোমাও (Bomb)। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতা। প্রতিবাদে হালিশহরে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ব্যারাকপুর ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা রানা দাশগুপ্তর অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার পথে, তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূল নেতার দাবি, বাইকে চড়ে আসে দুই দুষ্কৃতী। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির দরজায় লাগে। রাতেই ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ। কী কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola