TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

Continues below advertisement

'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতির পা জড়িয়ে কান্না তৃণমূল নেতার । শমীক ভট্টাচার্যের পা ধরে কান্না বাঁশবেড়িয়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাসের। '১০ লক্ষ টাকা না দিলে পচা ডিম ছোড়া হবে, হুমকি দিয়েছেন বিজেপি কর্মী' । টাকা না দিলে হাফপ্যান্ট পরিয়ে ঘোরানোরও হুমকি, দাবি তৃণমূল নেতার । গতকাল চুঁচুড়ায় কোর কমিটির বৈঠকে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি।  বৈঠক শেষে শমীক ভট্টাচার্য বেরোতেই পা জড়িয়ে কান্না তৃণমূল নেতার।  ঘটনার পর বিজেপি কর্মীরা কেশব দাসকে সরিয়ে নিয়ে যায় । টাকা চাওয়ার অভিযোগ বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। দেবজিৎ সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি । তৃণমূলের কারও কথায় বিশ্বাস করা যায় না, মন্তব্য বিজেপি বিধায়কের । বিজেপির কেউ টাকা দাবি করলে দল ব্যবস্থা নেবে, আশ্বাস বিজেপি বিধায়কের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola